Posts

Showing posts from August, 2020

লড়াই

অধিকারের উনিশ বিশের লড়াইএর প্রথম রাউন্ডে গেল কাপ প্লেট। এরপর সংসার, ফ্রিজ, টিভি, গাড়ি, বাড়ি। শুধু সন্তানেরা রয়ে গেল বেওয়ারিশ। দুবনা, ৩১ আগস্ট ২০২০

করোনা

  সকাল থেকেই গা গরম। বিভিন্ন অছিলায় সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। ক'দিন পরে সে ছিল হিমশীতল। তার টেস্ট করোনা নেগেটিভ। দুবনা, ৩০ আগস্ট ২০২০  

মৃত্যু

সকালের অপেক্ষায় শুয়ে থাকতে থাকতে কখন যে রাত নামলো সে টেরই পেল না। ঘুম ভাঙ্গলে বুঝল আসলে সে মারা গেছে। দুবনা, ২৯ আগস্ট ২০২০  

বিশের বিষ

  শুভ কোন অশুভ লগ্নেই যে ডাকল! এখন মাথায় শুধুই বিশ শব্দের বিষ। একটু যে উনিশ বিশ হবে তার উপায় নেই।   দুবনা, ২৮ আগস্ট ২০২০