Posts

Showing posts from October, 2020

হাতী

হাতী মাথায় হাত দিয়ে যখন বলল "এই ঘোড়া এত ঘোরাঘুরি ভালো না" তা শুনে হাঁসাহাঁসির তো হাসতে হাসতে পেটে খিল। দুবনা, ১৫ অক্টোবর ২০২০

বিশ শব্দ

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গায়ে হাওয়া লাগিয়েই কাটিয়ে দিলেন তিনি। আজীবন বেকার কিন্তু সদা হাসিমুখ। আজ তিনি বিশ শব্দের গল্প। দুবনা, ২৩ অক্টোবর ২০২০

পেশাদার

পাত্রী পছন্দ হলে ছেলের বাবা বললেন "বসদের কমিশন দিতে হবে। লাখ দুয়েকের নীচে পারব না।" "পেশাদার আমলা" ভাবলেন মেয়ের বাবা।  দুবনা, ১৪ অক্টোবর ২০২০