Posts

Showing posts from September, 2020

বিশের বিষ

  বিশ শব্দের গল্প লিখতে বিশ বার ব্যর্থ হয়ে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন। সবার প্রশ্ন বিশে বিষ ছিল কি? মস্কো, ১৬ সেপ্টেম্বর ২০২০

শান্তি

পরলোকের দ্বার খুলে লোকটা সবে ঢুকে বসেছে একটু বিশ্রাম নিতে - RIP, RIP. শান্তি নাই। কোথাও শান্তি নাই। মরেও শান্তি নাই। দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২০ 

ভূত

 নিজের ভূত নিয়ে ভেবে তিনি বুঝলেন এই ভূতের কোনই ভবিষ্যৎ নেই। এভাবেই অদূর ভবিষ্যতে তিনি ভূত হলেন। এখন ভয় দেখান। দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২০   

স্বপ্ন

যদি বলতে পার আজ কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ তোমাকে একটা চুমু দেব। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সে চাঁদের কথা ভুলে যাবে। দুবনা, ১১ সেপ্টেম্বর ২০২০

কৌতূহল

 কোন একক ছবি না পেয়ে গ্রুপছবি দিয়ে এক ভদ্রলোকের মৃত্যু সংবাদ প্রচার হল ফেসবুকে। অনেকের মনেই কৌতূহল কে সেই দুর্ভাগা? দুবনা, ১০ সেপ্টেম্বর ২০২০ 

বৃক্ষ

মনোরম উদ্যান। নারী ও পুরুষ। আপেল গাছ। "সুস্বাদু ফল" বলবে অতিথিপরায়ণ সাপ। খাবে কৌতূহলী নারী। অন্যায়। নির্বাসন। নীরব পুরুষ। প্রতিবাদহীন।   দুবনা, ০৯ সেপ্টেম্বর ২০২০

উনিশ বিশ

নয় ছয় যে করবে এটা নতুন কি? এ নিয়ে সাত পাঁচ ভেবে নিজের বারোটা বাজানো কেন? যা উনিশ তাই বিশ। দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০২০ 

পাত্র পাত্রী

  সুন্দরী মহিলা দোকানে গেলেন কলিজা রাঁধার পাত্র কিনতে। পছন্দের পাত্র নেই। দোকানদার ছাড়বার পাত্র নন। এই পাত্রী তার চাইই চাই। দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২০